১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্মার্ট ফোনের জন্য বিষপান: মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্মার্ট ফোনের জন্য বিষপান করে আশা মনি (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু। সোমবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশা মনি (১৭) সদর উপজেলার রহিমান পুর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার বাসিন্দা মুনসুর আলীর মেয়ে। রুহিয়া থানার এসআই হানিফ বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মনছুর আলী মেয়ে আশা মনি রহিমান পুর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি স্মার্ট ফোন নিয়ে আশা মনি ও তার ছোট ভাই রাকিবের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়, এক পর্যায়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেড়ে আশা মনি বিষপান করেন। পরে আশা মনিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে আশা মনির অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে রংপুর নেয়ার পথে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। রুহিয়া থানার এসআই হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page