৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে প্রবীণ শিক্ষক সামছুল হকের দাফন সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলা সদরের নিজপাট দর্জিহাটি মহল্লাহ’র বাসিন্দা মরহুম মাষ্টার আব্দুল হক সাহেব’র বড় ছেলে এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)’র সাবেক মহাপরিচালক (অব:) ব্রিগেডিয়ার নূরুল হক সাহেব’র বড় ভাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক সামছুল হক (৭৯) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লা — রাজিউন) ।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৫ মে সোমবার ভোর ৬ টার দিকে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী,২ ছেলে,৩ মেয়ে ভাই-বোন আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সামছুল হক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার বাদ মাগরিব নিজপাট দর্জিহাটি শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম।নেতৃবৃন্দ বলেন, মরহুম সামছুল হক জৈন্তাপুর উপজেলার সামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখে গেছেন। একটি আলোকিত জৈন্তাপুর বিনির্মানে তাঁর অবদান এই অঞ্চলের মানুষ আজীবন স্মরণ রাখবেন। মরহুম সামছুল হক শিক্ষকতার পাশাপাশি তিনি একজন শিক্ষক নেতা হিসাবে বহু বছর নিষ্টার সাথে দায়িত্ব পালন করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় পরিবারের পক্ষে বড় ভাইয়ের প্রতি উপস্থিত সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সেনাবাহিনীর (অব:) ব্রিগেডিয়ার নূরুল হক।এছাড়া মরহুমের জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, দুবাই প্রবাসী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: আব্দুল মজিদ খান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সাবেক সম্পাদক ফারুক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল,
চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট’র সুপার মো: হেলাল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।
এছাড়া মরহুমের জানাজার নামাজে এলাকার গন্যমান্য ব্যক্তিগণ,শিক্ষক, আলেম সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
পরে তাকে নিজপাট দর্জিহাটি মহল্লার গোরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page