১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে কাঁটা তারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া জেলা প্রতিনিধি,লালমনিরহাট >>> লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার কাঁটাতারের বেড়া দেওয়ার পর খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ।পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার দুই কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার ছয়দিন পর এবার খালি বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ। বিজিবি বাধা দিলেও তারা উপেক্ষা করে বোতল ঝোলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নম্বর পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গারপোতার সরকারপাড়া সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সন্ধ্যার পর থেকে উচ্চমানসম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এতে সীমান্তবাসী আতঙ্কে রয়েছেন।দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭-৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় ৩০-৩৫ জন নির্মাণশ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার ছয় দিন পর বুধবার দুপুর ১২টায় আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ায় এমনিতেই আমরা আতঙ্কে আছি। এরমধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। আমাদের আতঙ্ক আরও বাড়লো।’আরেক বাসিন্দা জব্বার আলী বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ায় আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। এবার তারা বেড়ায় বোতল ঝুলিয়ে দিলো। না জানি বোতলে কী আছে।এ বিষয়ে ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছেন। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যান, সেজন্য তারা নিজেরাই টেনশনে আছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page