৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

১৩০ কোটি টাকা ব্যয়ে মহাদেবপুর-পোরশা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি সেলিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুরে মহাদেবপুর-পোরশা আন্ত:উপজেলা সংযোগ কারি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে ওই সড়কের মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাটুলতলী এলকায় বন্দরনগরী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলদাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
মোট ৩৮ কিলোমিটার দীর্ঘ্য সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে নওগাঁ জেলা সদর ও মহাদেবপুর উপজেলার সাথে পোরশা উপজেলা এবং পাশ^বর্তী চাপাইনবাবগঞ্জ জেলার সড়ক যোগাযোগের প্রভূত উন্নয়ন সাধিত হবে। সড়ক ও জনপথ বিভাগ সওজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সওজ পত্নীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, তিনটি গ্রুপে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে মহাদেবপুরের গ্রুপে বরাদ্দ করা হয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষ টাকা। এখানে মোট ৯ কিলোমিটার সড়কের মধ্যে এক কিলো ৩০০ মিটার সড়ক ২৪ ফুট চওড়া করে আরসিসি ঢালাই দেয়া হবে। বাকী অংশে সড়কের চওড়া হবে ১৮ ফুট। এছাড়া অন্য দুটি গ্রুপে যথাক্রমে ৬৫ কোটি টাকার বেশি ও ৩০ কেটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।
সেখানে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এবং সড়ক ও জনপথ বিভাগ পত্নীতলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী প্রমুখ। সমাবেশে অন্যদের মধ্যে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি সেলিম বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত নানা কর্মসূচির কথা উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page