১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

পানছড়ির চেংগী নদীতে মাছ ধরছে শত শত মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি), মোঃচাঁন মিয়া

পানছড়ির চেংগী নদীতে মাছ ধরছে শত শত মানুষ। ১৩ মে (শনিবার) সকাল থেকেই মাছ ধরতে ছুটে আসে নারী, পুরুষ ও শিশুরা।সরেজমিনে গিয়ে এমনিই দৃশ্য দেখা মিলে উপজেলার শান্তিপুর, লতিবান, মানিক্যাপাড়া, মোল্লাপাড়া ও মুসলিমপাড়া হয়ে মোহাম্মদপুর এলাকা পর্যন্ত। বিভিন্ন জাল নিয়ে সকলেই ব্যস্ত মাছ ধরার কাজে। বড় মাছ ধরা পরলেই শুনা যায় সজোরে চিৎকার। কার্পু, তেলাপিয়া, রুই, মৃগেল জাতীয় মাছের পাশাপাশি ছোট মাছও ধরা পড়ছে প্রচুর পরিমানে। জানা যায়, পানছড়ির অপরূপ সৌন্দর্যের রাবার ড্যামের বাঁধ ছেড়ে দেয়া হয়েছে। তাই পানি কমে যাওয়াতে বিভিন্ন এলাকার লোকজন এসে সাত সকাল থেকেই মাছ ধরা শুরু করেছে। সকলেই কম-বেশী মাছ পাচ্ছে বলে জানালেন অনেকেই।পানছড়ি রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চাকমা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ড্যামের পানি ছেড়ে দেয়া হয়। এবারও পানি ছাড়ার সময় প্রায় কাছাকাছি। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে জোয়ারে হয়তো ড্যামের ক্ষতি হতে পারে তাই নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই পানি ছেড়ে দেয়া হয়েছে। অনুকূল আবহাওয়া আর হাটুজলে শত শত লোক একসাথে মাছ ধরছে এমন দৃশ্য দেখতে ভালোই লাগছে বলে তিনি জানালেন। তবে মাছ ধরতে আসা অনেকেই জানালেন, প্রতি বছর মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি চেংগী নদীতে মাছের পোনা ছাড়া হয়। তাহলে সকল সম্প্রদায়ের মিলনের মাছ ধরার মহোৎসবটি আরো জমে উঠত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page