১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আওয়ামী ষ্টাইলে পটুয়াখালী চেম্বার অব কমার্স দখল ; ব্যবসায়ীদের ক্ষোভ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> আওয়ামীলীগ সরকারের পতনের পর ৫ আগষ্ট পরবর্তী পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন গুলো বিএনপির নেতারা দখলে নিলেও এবার দখল হলো পটুয়াখালী জেলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করা এই সংগঠনটি অচলবস্থা দূর করতে সম্প্রতি প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নেয় বানিজ্য মন্ত্রণালয়।তবে এরই মধ্যে ১লা নভেম্বর জেলা বিএনপির আহবায়ক,সদস্য সচিব সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চেম্বার অব কমার্স এর নতুন কমিটি ঘোষনা করেন এবং শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।এই ঘটনা প্রকাশের পর পরই শহর জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।অনেকেই বলছেন ‘বিগত বছর গুলোতে আওয়ামীলীগ সরকার যে রুপে ব্যবসায়ীদের এই সংগঠন দখলে নিয়েছিল একই রুপে আবারো দখল হলো সংগঠনটি।খোঁজ নিয়ে জানযায়, ২০২৩-২৪ ও ২০২৫-২৬ অর্থবছরে পটুয়খালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। তবে গত ৫ আগষ্টের পরে তার পরিচালনা পর্ষদসহ সবাই আত্মগোপনে থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পরে।এতে গত ১৭ অক্টোবর সংগঠনটির সাবেক পরিচালক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির অবৈধ কমিটির পাঁয়তারা বন্ধ করার দাবি জানিয়ে এবং প্রশাসক নিয়োগ অথবা এডহক কমিটি গঠনের জন্য বানিজ্য মন্ত্রনালয় এর মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন।এরই পরিপ্রেক্ষিতে, গত ২২ অক্টোবর আবুল কালাম আজাদ ও তার নির্বাচন কমিশনার (জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) আব্দুল মান্নানকে কারন দর্শানোর নোটিশ দেন।একই তারিখে পটুয়াখালীর জেলা প্রশাসককে সার্বিক অবস্থার উপর একটি তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।এই চিঠির প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে তদন্ত করছে।তবে,এরই মধ্যে বানিজ্য মন্ত্রনালয় এর নির্দেশনাকে উপেক্ষা করে গত ১ নভেম্বর রাতে পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক অনুষ্ঠান করে ২০২৩-২৪ ও ২০২৫-২৬ অর্থবছরের নতুন করে কমিটি ঘোষনা করা হয়।দাবী করা হয় বিনা প্রতিদ্বন্ধিতায় এই কমিটির সবাই নির্বাচিত হয়েছেন।কমিটিতে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেনকে সভাপতি করে ২১ সদস্যের একটি পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করেন।এ ব্যাপারে সাবেক পরিচালক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির বলেন,‘আমার বাবা পটুয়াখালী চেম্বর অব কামার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যবসায়ীদের স্বার্থে আমি বানিজ্য মন্ত্রনালয়ে দরখাস্ত দেই এবং মন্ত্রনালয় তদন্তের জন্য নির্দেশনা দেয়।সেখানে নির্দেশনাকে উপেক্ষা করে আওয়মীলীগের মতো নির্বাচন ছাড়াই দখল করে নেয়া হলো।যেখানে দলের হাইকমান্ড দলের নেতাকর্মীদের দখল বানিজ্য থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সেখানে এটি কোনো ভাবে কাম্য নয়।এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি দাবী করা মো. কামাল হোসেন বলেন,‘ আবুল কালাম আজাদ অবৈধভাবে ছিলেন।তিনি হাইকোর্ট এ একটি মামলা করেছিলে সেই মামলা খারিজ হয়েছে।আমরা ডিসি সাহেব এর কাছে কাগজ পত্র দিয়ে এসেছি।চেম্বারের সভাপতি গিয়াস উদ্দিন, তিনি রেজুলেশন এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়েছে এতে কেউ প্রতিদ্বন্ধিতা করেনি।বিনা প্রতিদ্বন্ধিতায় আমরা নির্বাচিত হয়েছি।এদিকে গত ৫ আগষ্ট এর পর থেকে পটুয়াখালী জেলা অওায়ামীলীগের সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আত্মগোপনে রয়েছেন।এ বিষয় জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।তবে বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ বলেন,’ আমি বর্তমান সভাপতি হিসেবে মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে আমাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে।আমি উত্তর ও দিয়েছি।সেখানে নতুন কমিটি কিভাবে হলো আমি বলতে পারছি না। পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘চেম্বার অব কমার্স এর কমিটি গঠনের বিষয় আমাদের অবহিত করা হয়নি।মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তদন্ত করছি। তদন্ত প্রতিবেদনের মধ্যে এসব বিষয় উল্লেখ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page