৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

১৯৭১ সালে জামায়াত পাকিস্তানের হয়ে যুদ্ধে অংশ নেয়নি : অলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও দলটি ১৯৭১ সালে পাকিস্তানের হয়ে যুদ্ধে অংশ নেয়নি বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ।গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরকে যেভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে,ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদেরকেও একই সাজা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।পাশাপাশি ছাত্র–জনতার অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ এনে ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধ করার দাবিও তুলে ধরেছেন।খবর বিডিনিউজের।সরকারকে কী বলেছেন,এই প্রশ্নে তিনি বলেন,একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াত নেতাদের তো ফাঁসি হয়েছে।এখন ওদেরকে (আওয়ামী লীগ) ফাঁসি দিতে হবে।জামায়াতকে তো ফাঁসি দিয়েছেন,এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন।এটা আপনাদের দায়িত্ব।অলি বলেন,আমরা মনে করি,১৯৭১ সালে জামায়াতে ইসলামি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল,তারা পাকিস্তানের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে নাই।সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম,তাহলে আজকে কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না?আমরা আজকে আবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।তারা ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে।তাদের এখানে রাজনীতি করার অধিকার নেই।তারা সবাইকে ব্যবহার করেছে, ক্ষমতায় টিকে থাকতে তারা সবকিছু করেছে।শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।তিনি বলেন,আওয়ামী লীগের যারা সমর্থক ছিল,যারা শেখ হাসিনাকে এখনো সাহায্য করছে, তারা চিহ্নিত ব্যক্তি।২০১৮ সালে যে বা যারা রাত্রিকালীন নির্বাচনে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে, ডিসমিস করতে হবে।দুর্নীতিবাজদের গ্রেপ্তার,জনগণের লুট করা টাকা ফেরত আনা এবং সংস্কার প্রক্রিয়া আরও দ্রুত করাসহ নানা বিষয়ে কথা বলার কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন এলডিপি প্রধান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক: টানাপড়েন কাটিয়ে নতুন করে কূটনৈতিক দৌড়ঝাঁপ

You cannot copy content of this page