১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ত্রিশালে দুর্গাপূজার উৎসবে গুড়-নারকেলের বাড়তি কদর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সোহেল রানা ত্রিশাল উপজেলা প্রতিনিধি>>> দুর্গাপূজা উপলক্ষে ত্রিশালের বাজারে গুড় ও নারকেলের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠেছে।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে চলছে নানা আয়োজন।মা দুর্গার আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনায় ব্যস্ত। দেবীকে বরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও, দশমীতে দেবী বিদায় নেওয়ার আগপর্যন্ত চলবে এই মহোৎসব।তবে এবার পূজায় গুড় ও নারকেলের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে।পূজার প্রসাদ তৈরি এবং অতিথি আপ্যায়নে মিষ্টি,নাড়ু,মোয়া প্রভৃতি প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে নারকেল ও গুড়।ধর্মীয় রীতিনীতি অনুযায়ী,মা দুর্গার পূজায় ফলমূল,নারকেল,মোয়া এবং নাড়ু উৎসর্গ করা হয়,যা পূজা আয়োজনের অপরিহার্য অংশ।ফলে এই উপকরণগুলোর বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।ত্রিশালের বাজার ঘুরে দেখা গেছে,বর্তমানে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে, আর নারকেল আকার ও মানভেদে ১৪০ থেকে ১৮০ টাকায়।ক্রেতারা বলছেন, পূজাকে সামনে রেখে বাজারে গুড় এবং নারকেলের দাম বেড়ে গেছে।অনেকেই পূজার জন্য বড় অর্ডার দিয়ে রাখছেন,আবার কেউ কেউ বাসায় নিজেই তৈরি করছেন নাড়ু-মোয়া।এই প্রসঙ্গে এক স্থানীয় বিক্রেতা জানান, “প্রতিবছর পূজার সময় গুড় ও নারকেলের চাহিদা বাড়ে।তবে এবার বিশেষ করে ত্রিশালের বাজারে দাম বেশি বেড়েছে।পূজার আয়োজন ও প্রসাদ তৈরির জন্য বেশি নারকেল ও গুড় লাগছে, তাই বিক্রি ভালো হচ্ছে।”পূজা-অর্চনার পাশাপাশি অন্য ধর্মের লোকজনও যোগ দিচ্ছেন উৎসবের আনন্দে।অনেকেই পূজার নিমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত হচ্ছেন।এতে ধর্মীয় সম্প্রীতির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।দেবী দুর্গাকে বিদায় জানানোর আগের সময় পর্যন্ত এই উৎসবের আমেজ ও গুড়-নারকেলের চাহিদা তুঙ্গে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page