৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর। পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের আদিতমারি সম্মেলন প্রস্তুতি কমিটি ও আহ্বায়ক কমিটির আলোচনা সভা। রাজীবপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির উদ্দিন গ্রেপ্তার। ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ দক্ষিণ চট্টগ্রামে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুদান থেকে সাংবাদিক বোরহান আনিস কে দুই লাখ টাকার প্রদান
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।।  কক্সবাজার সদর থানা এলাকার চাঞ্চল্যকর এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘ চার বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত অপরাধী মো. সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। আজ শুক্রবার সকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল আজ বেলা ১০:৪৫ ঘটিকায় কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাহিনীটি। গ্রেফতারকৃত সাজ্জাদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার মো. ছাদেকের ছেলে।ঘটনার বিবরণ অনুযায়ী, বিগত ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখে কক্সবাজার সদর থানায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই মূলহোতা সাজ্জাদ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও সে দীর্ঘ সময় পলাতক ছিল।র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান,ধর্ষণ মামলার এই মূলহোতা দীর্ঘ সময় ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। দীর্ঘ চার বছর পর মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
সুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর।
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু।
পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ।
নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রেসক্লাবের আদিতমারি সম্মেলন প্রস্তুতি কমিটি ও আহ্বায়ক কমিটির আলোচনা সভা।
রাজীবপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির উদ্দিন গ্রেপ্তার।
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ

You cannot copy content of this page