২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

হাটহাজারীতে “ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজের করণীয়”শীর্ষক আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাটহাজারী সংবাদদাতা>>> “ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদ।গতকাল ১৩ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় হাটহাজারীর একটি অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন,সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ছাত্র অধিকার পরিষদ এর কর্মীরা অগ্রনি ভূমিকা পালন করতে হবে।ষড়যন্ত্র থেমে নেই,আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না,প্রশাসনের সহায়তায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র অধিকার পরিষদকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।জুলাই- আগস্টের এই গণবিপ্লবের অর্জনকে সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি রবিউল হাসান তানজিম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ ও উত্তর জেলা ছাত্রনেতা নেয়ামত উল্লাহ নিরব এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, হাটহাজারীর কৃতি সন্তান এডভোকেট নাজিম উদ্দীন।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার,ফাহিমুর রহমান,চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক মাষ্টার হাসান তারিক,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, জি এম ওসমান,যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন,পেশাজীবী অধিকার পরিষদ সভাপতি মাওলানা মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সহসভাপতি জাহাঙ্গীর মৃধা,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,মাওলানা কেফায়াত উল্লাহ,চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,উত্তর জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক বাবু দে রনি,মহানগর যুব অধিকারের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী মুন্না।আলোচনা সভায় উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে “তরুণরা কেমন বাংলাদেশ চাই” বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন মোহাম্মদ।এছাড়াও বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ নেতা তামজিদ উদ্দিন,রোমান রহমান,সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ নেতা মাহফুজুল হক,হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি রাশেদ মেহেদী,ফটিকছড়ির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন,দপ্তর সম্পাদক রাশেল তালুকদার প্রমুখ।আগামীতে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলনে গণঅধিকার পরিষদ অগ্রনি ভূমিকা পালন করবে এবং ছাত্র-জনতার এক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা রক্ষায় কাজ করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page