২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাউফলে বাজারের ইজারা তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর বাউফলে বাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টায় উপজেলার কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম স্বপন (৪৫),উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন খান (৬৫) ও নুর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন খান (২১)।স্থানীয় ও বিএনপি সূত্রে জানা গেছে,সম্প্রতি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বন্দর কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।এই বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় তুহিন ও গিয়াস পক্ষের বিএনপি দলীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।এসময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ জনকে আহত করা হয়েছে।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আপেল ফিরোজ বলেন, কালাইয়া ইউনিয়নের হাট-বাজারের পুরানো ইজাদারের কাছ থেকে কিনে ইজারা তোলেন জসিম আহমেদ তুহিন। গাজী গিয়াসের নেতৃত্বে কালাইয়া বাজারে তিনি ও তার লোকজন মহড়া দেয় ও হাট-বাজার দখলে নেওয়ার চেষ্টা করে।এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ায়।এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এতে ৩ জন জখম হয়েছেন।তাদের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

You cannot copy content of this page