১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বন্যায় চট্টগ্রাম জোনে ক্ষতিগ্রস্ত ১৫০ কিলোমিটার সড়ক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম জোনের অধীনে ১৫শ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক রয়েছে।চট্টগ্রাম জোনের মধ্যে ফেনী থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত ৩১২ কিলোমিটারসহ পুরো চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম দক্ষিণ এবং তিন পার্বত্য জেলা।সওজে সূত্রে জানা গেছে,সাম্প্রতিক সময়ের বন্যা ও পাহাড়ি ঢলে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অধীনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক গুলোর মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত এসব সড়ক জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন।জানা গেছে,ক্ষতিগ্রস্ত সড়ক গুলো জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী সময়ে মেরামতে ৫০ কোটি টাকা ঢাকাস্থ সড়ক ভবন থেকে বরাদ্দ চাওয়া হয়েছে।অপরদিকে দীর্ঘমেয়াদী মেরামতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের সাথে কথা বলে জানা গেছে। প্রকৌশলীদের সাথে কথা বলে জানা গেছে,১৫০ কিলোমিটার সড়ক সবটাই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা নয়।কোথাও হালকা–কোথাও মাঝারি আবার কোথাও বড় ধরনের ক্ষতি হয়েছে।এই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদ হোসেন আজাদীকে বলেন, সাম্প্রতিক সময়ের বন্যায় আমাদের–সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনে–ফেনী থেকে টেকনাফ এবং তিন পার্বত্যজেলায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।এই ক্ষতিগ্রস্ত সড়ক স্বল্প মেয়াদী মেরামতের জন্য ৫০ কোটি টাকা এবং দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ১০০ কোটি চাওয়া হয়েছে।সড়ক বিভাগ চট্টগ্রাম জোনে মোট ১৫০০ কিলোমিটার সড়ক রয়েছে প্রকৌশলী জাহিদ হোসেন বলেন,সাম্প্রতিক সময়ের বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জোনে ১৫০ কিলোমিটার সড়ক কোথাও হালকা–কোথাও মাঝারি আবার কোথাও বড় ধরনের ক্ষতি হয়েছে।১৫০০ কিলোমিটার সড়কের ঢাকা–চট্টগ্রাম (ফেনী থেকে কঙবাজারের টেকনাফ পর্যন্ত) ৩১২ কিলোমিটার।চট্টগ্রামে (মীরসরাই–ফটিকছড়ি ১২ কিলোমিটার,নোয়াপাড়া– রাউজান ১৫ কিলোমিটার,রাঙ্গুনিয়ার গোডাউন ঘাট–মুসলিমাবাদ ১৭ কিলোমিটার) এবং রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান সড়ক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page