৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীতে সাংবাদিক সমাবেশে সাইবার অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী আইন বাতিলের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী>>> রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন,সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।রোববার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েণ্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল,সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান।রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাব ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ,রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক শ.ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু,বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন,সাবেক সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক,কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: আনিসুজ্জামান, কবি, গবেষক ও লেখক ফজলুল হক তুহিন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম,রাবি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম হোসেন প্রমুখ।সমাবেশ সঞ্চালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান,রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু,রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল,দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ পেশাজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সমাবেশে সাংবাদিক নেতারা বলেন,রাজশাহীতে কিছু সাংবাদিক সাংবাদিকতা পেশার আড়ালে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। তারা এখনো সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে ঘৃণ্য অপতৎপরতা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।সদ্য ক্ষমতা হারানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আ’লীগের নেতাদের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে তারা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে গেছে।তাদেরকে চিহিৃত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাংবাদিক নেতারা আরো বলেন,ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না।ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে,সে বাংলাদেশকে কলুষিত করার ক্ষমতা আপনার নেই।তাই সব ষড়যন্ত্র থেকে বিরত থাকুন।অন্যথায় এদেশের ছাত্রজনতা আপনাকে বরদাশত করবে না।তারা বলেন,গত ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক।এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারা খুনের শিকার সাংবাদিকদের পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের দাবি জানান।সাংবাদিক নেতারা আরো বলেন,এখন যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে,তাই বর্তমান সরকারকে বলতে চাই- অবিলম্বে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page