১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি ৭ লাখ ২৩ হাজার মানুষ পানি বন্দি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা>>> জেলায় বন্যা পরিস্থিতি অবনতিতে বিপর্যয়ের মধ্যে রয়েছে মানুষ।এদিকে বৃষ্টি থামছে না,পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৭ লাখ ২৩ হাজার মানুষ।নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাঁই নেই।বন্যাকবলিত সদরের মান্দারী,দত্তপাড়া,দিঘলী, বাঙাখাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বন্যার ভয়াবহ চিত্র।এ-ই ইউনিয়ন গুলোর রাস্তা ঘাট প্রায় ৮০ ভাগ ডুবে গেছে।কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর বা বুক পরিমান পানি রয়েছে।রয়েছে খাদ্যও সুপেয় পানির অভাব।দুর্গত এলাকা গুলোতে ত্রাণ বিতরণ জরুরী হয়ে পড়েছে।এদিকে প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি-জামায়াত,সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সবার সমন্বিত প্রয়াসে বন্যা মোকাবিলা করতে হবে, জেলায় বর্তমানে ৭ লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ২৮ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য সরকার ইতিমধ্যে ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে সরকার।এর মধ্যে পূর্বের বরাদ্দ ৫৭৬ মেট্রিকটন।আজ পর্যন্ত ৭৮৯ মেট্রিকটন চাল এবং নগদ টাকার শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।তিনি আরও বলেন,বন্যা কবলিত এলাকায় জন্য এ বরাদ্ধ পর্যাপ্ত নয়।এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ১৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ৩০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page