২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কোটা সংস্কার আন্দোলনে ২ পুত্রকে পাঠিয়েছিলেন ডিপজল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে দেশজুড়ে সহিংসতার জেরে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দুই ছেলে শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

ডিপজল বলেন, ‘যে যেখানে আছেন, খুব খারাপ দিন গেছে। বিগত কয়েকটা দিন অনেকটা খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্র-ছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি, তোমারা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনরা চেনন না ওদের। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল। এখন ভালোর দিকে, আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপানাদের পাশে আমি আছি, থাকবো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিপজলের একটি ব্যানার মানুষের নজরে এসেছিল। সেখানে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের কোনো এক মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি। সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনার কথা শোনা গিয়েছিল। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেতা।

সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না।’

আগামী ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ছবি মুক্তির খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও প্রযোজক ডিপজল।

সূত্র যুগান্তর

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page