৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

অসহযোগ আন্দোলনে ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ নিহত ৭৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। ১৪জন পুলিশসহ সিরাজগঞ্জে তিনজন, মুন্সিগঞ্জে তিন’জন, ফেনীতে পাঁচজন, রংপুরে চারজন, মাগুরায় তিনজন, বরিশাল, কুমিল্লা, জয়পুরহাট ও পাবনায় সাত জনসহ মোট ৭৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন জায়গায় আগুন দেয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে। 

বৈষম্যবিরোধী ছাত্রদের অসযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেয়া হয় ১৫ থেকে ২০টি মোটর সাইকেলে।

সিলেটে  পুলিশের সাথে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে পুলিশ। বন্দরবাজার, সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্টে, কিন ব্রিজ, তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সিরাজগঞ্জে ছাত্র-জনতা বাজার স্টেশন পানির ফোয়ারা এলাকায় জড়ো হয়ে এসএস রোডে মিছিল নিয়ে যায়। জেলা আওয়ামী লীগের অফিসের কাছে গেলে দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চলে গুলি। আগুন দেয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে।

মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সুপার মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এসময় মুহুর্মুহু গুলিবর্ষন করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দুজন। আহত হয়েছেন সাংবাদিবসহ শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ২০জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত অর্ধশত। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। থেমে থেমে চলে সংঘর্ষ।

রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা। সকাল ১০টায় রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী-জনতা।  পায়ড়া চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্র লীগ তাদের ধাওয়া দেয়। এসময় সংঘর্ষ বাঁধে।

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজে রুকসু ভবনসহ বিভিন্নস্থানে ভাংচুর করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছোড়ে পুলিশ।

চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ-ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩০ জন।  নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

লালমনিরহাটে পুলিশ-আন্দোলনকারী ধাওয়াপাল্টা ধাওয়া হয়। কালীগঞ্জে ইউএনও অফিসে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page