২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ইউনূসকে তাঁর সঙ্গে বিতর্কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে তাঁর সাথে বিতর্কের আমন্ত্রণ জানিয়ে বলেছেন,ইউনুস তাঁর কাছ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এবং এখন তার অবৈধভাবে সংগৃহিত অর্থ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।তিনি বলেন, “তাকে ঈর্ষা করার কিছু নেই।তিনি এসে আমার সাথে বিতর্ক করতে পারেন যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রে করা হয়।”প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক দুই দিনের ভারত সফরের উপর আজ এখানে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তাঁর বিরুদ্ধে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ সম্পর্কে তিনি বলেন,ডক্টর ইউনূস তার অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে লিখছেন।এর আগে বেশ কয়েকজন নোবেল বিজয়ীর প্রকাশিত বিবৃতি ছিল একটি বিজ্ঞাপন।শেখ হাসিনা প্রশ্ন করেন, “তিনি এত জনপ্রিয় হলে কেন তাকে বিজ্ঞাপন দিতে হল।”তিনি বলেন,সারা বিশ্বের মানুষেরই তো তার পক্ষে কথা বলার কথা।কিন্তু,কেউ তার পক্ষে কথা বলতে এগিয়ে আসেনি।ইউনূস তাঁর কাছ থেকে সবচেয়ে বেশি আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন,এটা ঠিক যে আমরা তাকে উপরে তোলার জন্য আরো অনেক কিছু করেছি।প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূস একজন ব্যবসায়ী।তার সঙ্গে তাঁর কোনো তুলনা নেই। তিনি বলেন, “শেখ হাসিনা কারো প্রতি ঈর্ষান্বিত নন।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।অন্তত এই আসনটি কেউ নিতে পারবে না।আমি এটা নিয়ে গর্ব বোধ করি।”প্রধানমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীত্ব সাময়িক।একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সব সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে থাকেন।তিনি বলেন,“আমি কখনই দেশ বা দেশের স্বার্থ (কারো কাছে) বিক্রি করি না।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page