১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পটুয়াখালী বাউফলে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বিষপানে আত্মহত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর বাউফলে মৌসুমী আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকা সাজিদ মৃধার উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।শনিবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।আত্মহত্যার ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজিদ মৃধা (১৮) এলাকা থেকে পালিয়ে যায়।সাজিদ আমিরাবাদ গ্রামের শহীদ মৃধার ছেলে।নিহত মৌসুমী আক্তার কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা মোঃ মিজান হাওলাদারের মেয়ে মৌসুমী।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মৌসুমীর সাথে অভিযুক্ত সাজিদ মৃধার দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।বাড়িতে সচারাচর আসা-যাওয়া করতেন সাজিদ মৃধা।দীর্ঘদিন সম্পর্ক কেন্দ্র করে মৌসুমী পারিবারিক সমস্যার কারনে সাজিদ মৃধাকে বিয়ের প্রস্তাব দিলে সাজিদ রাজি না হওয়ায় এক পর্যায়ে শনিবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় নিজ বসতঘরে বিষপানে আত্মহত্যা করেন মৌসুমী।পারিবারিক সূত্রে জানানো হয় শনিবার সকালে মৌসুমীর মা ছালেয়া বেগম প্রতিদিনের মতো সাংসারিক কাজের ব্যস্ততায় থাকে এবং মেয়েকে সংসারের কাজ ডাক দিলে মেয়ে মৌসুমী ডাকের কোন সারা শব্দ দেয়নি।পরে ছালেয়া বেগম ঘরের মধ্যে গেলে দেখতে পারেন বিষ খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছেন মৌসুমী খাটের ওপর।পরে স্বজনরা অসুস্থ অবস্থায় দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি ঘটলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু,এম্বুলেন্সে উঠানোর আগেই মৌসুমী আক্তার মারা যায়।এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,ঘটনা শোনার পরে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।কি কারনে মৌসুমী বিষপানে আত্মহত্যা করেছে সেই বিষয় আমরা তদন্ত শুরু করেছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page