২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভুয়া পুলিশ সুপার ভুয়া সচিব সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> ভুয়া পুলিশ সুপার ভুয়া সচিব সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশ।২৪ শে মার্চ সোমবার সন্ধ্যা ৭ টার সময় ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী সদর থানায় আনা হয়।২৫ শে মার্চ রাত ৯ টার পুলিশের আয়োজিত এক প্রেসব্রিফি-এ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম এ তথ্য জানান গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ ইমাম শাহাজাদা সাইফুল ইসলাম (৫০) ভোলা বোরহানউদ্দিন সাচরা গ্রাম, মোঃ জসিম হাওলাদার (৩৫) মোঃ আলমগীর হাওলাদার(৪৩) ভোলা লালমোহন এলাকা গজারিয়া গ্রাম। ইমাম শাহাজাদা সাইফুল ইসলাম নিজেকে পুলিশ সুপার এবং সরকারি সচিব হিসেবে পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল। এবং অপর দুজন তার সহযোগী হিসেবে ছিল। এদের কাছ থেকে নগদ ৪০ হাজার ৫০০ টাকা একটি চেক বই একটি পাসপোর্ট একাধিক সিম উদ্ধার করা হয়।পটুয়াখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান ইমাম শাহাজাদা সাইফুল ইসলামের সাথে পটুয়াখালী বসক বাজার চেকপোষ্টে পরিচয় হয় পটুয়াখালী জেলার বাস মালিক সমিতির সদস্য মোঃ শাকুর হাওলাদারের সাথে শাহাজাদা সাইফুল ইসলাম নিজেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিচয় দেন এবং সচিবালার কর্মরত থাকার কথা জানান।পরবর্তীতে উভয়ের সম্পর্ক গভীর হলে শাকুরের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে সরকারি চাকুরি এবং শাকুরের একটি ট্যাক্স ফ্রি প্রাইভেট কার দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৮ লক্ষ টাকা দাবি করেন সাকুরের কাছে। শাকুর প্রলোভনে পরে বিভিন্ন ব্যাংক একাউন্ট ও বিকাশ নাম্বারে মোট ২৬ লক্ষ ৫৭ হাজার ২৮০ টাকা প্রতারক শাহাজাদা সাইফুল কে দেয়।পরবর্তীতে সরকারি চাকরি এবং ট্যাক্স ফ্রী গাড়ি দেওয়ার কথা বলে আশ্বাস দিতে থাকে। শাকুরের সন্দেহ হলে পটুয়াখালী বসক বাজার কুয়াকাটা মহাসড়কে বাস নিয়ন্ত্রণ কাউন্টারে বসে ফোন দিলে প্রতারক ইমাম শাহজাদা সাইফুল টাকার কথা অস্বীকার করেন এবং সাইফুলকে গালমন্দ সহ ভয়ভীতি দেখান।এ ব্যাপারে ২৪ শে ফেব্রুয়ারী ইমাম শাহজাদা সাইফুল সহ চারজনকে আসামি করে একটি মামলা করেন পটুয়াখালী সদর থানায় শাকুর। তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালী সদর থানার এস আই আল-আমিন তালুকদার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ভোলা বোরহান উদ্দিন উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম আরো জানান চক্রের প্রধান হোতা ইমাম শাহাজাদা সাইফুল ইসলামের নামে দেশের বিভিন্ন থানায় আরো ১১ টি প্রতারণর মামলা চলমান আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page