১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনে দুর্যোগ কী,দুর্যোগ কত ধরনের,প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী,দুর্যোগ কেন হয়,দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) কাকে বলে,দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ক্লাস্টার পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থাপনা,দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি প্রণয়নের উদ্দেশ্য,নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কী,নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য,দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে প্রবীণ/বয়স্ক ব্যক্তিরা কী কী সমস্যায় পড়েন,দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ,দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের নিরাপত্তার জন্য করণীয়,নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে উপস্থাপনা করা হয়।ওরিয়েন্টেশনের সমাপনীতে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল অংশগ্রহণকারীদের লিডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোর যথাযথ প্রয়োগ করার অনুরোধ করেন।তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর কল্যাণে লিডার্স-এর কার্যক্রম তুলে ধরেন এবং লিডার্স-এর জন্য আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।সবশেষে গাবুরা ইউনিয়নের সচিব জনাব আব্দুল আজীজ বলেন,লিডার্স আজ যে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করেছে সেটি খুবই সময় উপযোগী ও প্রশংসার দাবি রাখে।ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে পারি তাহলে আজকের ওরিয়েন্টেশন স্বার্থক হবে।তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে দুর্যোগে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান করেন।তিনি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেনকে কৃতজ্ঞতা জানান

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page