৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

৪২০ কোটি টাকা ফেরত পাবেন ইউনিপে টু ইউ’র গ্রাহকরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক>>>  ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় জমা থাকা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র গ্রাহকদের ৪২০ কোটি টাকা সরকারের কোষাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।এই টাকা ইউনিপে টু ইউ’র গ্রাহকরা সরকারের কাছে আবেদন করে নিতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।মঙ্গলবার (৫ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।আদালতে গ্রাহকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রাফসান আলভী।পরে ব্যারিস্টার অনীক আর হক বলেন,আজকে আপিল বিভাগে ইউনিপে টু ইউ’র মামলার শুনানি হয়েছে।ইউনিপে টু ইউ’র গ্রাহকদের যে টাকা জমা ছিল।ব্র্যাক ব্যাংক এলিফ্যান্ট শাখায় যে ৪২০ কোটি টাকার অ্যাকাউন্ট পাওয়া গেছে।আপিল বিভাগ আজকে নির্দেশ দিয়েছেন সেটাকে সরকারি কোষাগারে স্থানান্তর করে, সঙ্গে সঙ্গে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা বলা আছে সেটা দেবে।এরপর ইউনিপে টু ইউ’র গ্রাহক যারা আছেন তারা ৩০ দিনের মধ্যে আবেদন করবেন।তারপর তাদের আবেদন যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত দেবে।তিনি বলেন,এ রায়ের ফলে গ্রাহকদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার অনীক বলেন, আমরা সর্বোচ্চ আদালতে বলেছি,আমরা ডিগ্রি পেয়েছি।তারপর এটিতে ক্রিমিনাল একটা মামলা হয়ে ক্রোক করার অর্ডার দিয়েছিল।কিন্তু আজ পর্যন্ত দুদক বা সরকার এটাকে ক্রোক করেনি।সুতরাং আমাদেরকে কেন টাকা দেওয়া হচ্ছে না।ফলে আইনের যে ধারা রয়েছে, সেই ধারাগুলো মেনে অবরুদ্ধ এই টাকাগুলো যেন আমাদের ফেরত দেওয়া হয়।আপিল বিভাগ আমাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আপিল বিভাগ বলে দিলেন,হ্যাঁ অবরুদ্ধ এই টাকাটা সরকারি কোষাগারে নিয়ে আইনগত যারা গ্রাহক তাদের যেন ফেরত দেওয়া হয়।গ্রাহকেরা টাকা কীভাবে পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার পরে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে।এর আগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র কয়েকজন গ্রাহক টাকা ফেরত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page