১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং শুরু করল জেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার রিয়াজুদ্দিন বাজারে পবিত্র রমজানকে সামনে রেখে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ শনিবার বিকাল ৩ টায় রিয়াজুদ্দিন বাজারে বাজার মনিটরিং শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এসময় সাথে ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল। এসময় বাজারে মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না থাকা সহ বিভিন্ন অসংগতি পায় অভিযান পরিচালনাকারী দল। প্রথম দিন কোন জরিমানা ছাড়াই বাজার মনিটরিং শেষ হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, “বাজারে পিয়াজ আলুসহ সবজীর বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। খেজুর এবং ফলের দাম একটু বাড়তি রয়েছে। যদি কেউ বেশী মজুদ করে অথবা যেকোনো অসাধু উপায়ে দাম বাড়াতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। ” এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “পবিত্র রমজানে কোন অসাধু কারসাজি যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page