৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী আজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল-আমিন হোসেন, রাজশাহী>>>আজ শুক্রবার (১ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী।২০১৪ সালের আজকের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজশাহীর এ কৃতি সন্তান।সাইদ উদ্দিন আহমেদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর।তিঁনি ১৯৫০ সালে রাজশাহী মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে।সেখানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।সাইদ উদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক ছিলেন।তিঁনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ,ডেইলি পিপল,ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন।তিঁনি রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা।২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ,শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ।প্রয়াত এ ভাষাসৈনিকের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে এবছরও কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ এবং বাদ মাগরিব নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।সংগঠন দুটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সভায় রাজশাহীর বিশিষ্টজনরা বক্তব্য প্রদান করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page