২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাঁশখালীর প্রধান সড়কে একাধিক ভুল নির্দেশনা, বাড়ছে সড়ক দুর্ঘটনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>>বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু হতে টৈটং বাজার পর্যন্ত প্রধান সড়কের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। বাঁশখালী উপজেলার প্রধান সড়কটি দিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন। চট্টগ্রাম হতে কর্ণফুলী আনোয়ারা ও ব্যাস্হময় বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে পেকুয়া, চকরিয়া, মহেশখালী ও কক্সবাজারগামী হয়ে বিভিন্ন গন্তব্যস্হলে পৌঁছায় অনেক মানুষ। কিন্তু বাঁশখালীর আঞ্চলিক এ প্রধান সড়কটি জুড়ে রয়েছে একাধিক ভুল নির্দেশনা সাইন, ছবিতে দেখা যাচ্ছে ডানে মোড় আসলেই কি ডানে মোড়? সেটা প্রশ্ন সাধারণ মানুষের। দেখুন নির্দেশনায় ডানে মোড লেখা থাকলেও বাস্তবে ঐ জায়গায় ডানে মোড নেই এবং রাস্তা সোজা।রাস্তায় চলাচলকারী কুমিল্লা হতে আগত ট্রাক চালক মনির বলেন, বাঁশখালীর প্রধান সড়কে গাড়ি চালানো অবস্হায় কয়েকটি সাইন দেখলাম বামে ও ডানে মোড় আসলেই কোন মোড নেই। ডানে মোড় বামে মোড় সাইগুলো দেখার সাথে সাথে আমি বামে বা ডানে যাওয়ার প্রস্তুতি নিলেও বাস্তবে রাস্তা সোজা এবং কোন মোড নেই এসব ভুল সাইনের কারনে আমি দূর্ঘটনার সম্মুখীন হতাম।আনোয়ারা হতে বাঁশখালী হয়ে পেকুয়াগামী দুজন মোটরসাইকেল রাইডার বলেন,ভোরে কুয়াশার মধ্য এসব ভুল সাইনগুলোর কারনে গাড়ি চালানোর সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। এসব ভুল নির্দেশনার কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা হতে পারে।বাঁশখালীর সচেতন জনসাধারণের পক্ষে বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার সভাপতি আবদুর রহমান সোহেল বলেন, অতি দ্রুত বাঁশখালীর প্রধান সড়ক হতে এ ভুল সাইনগুলো তুলে সটিক সাইন বা নির্দেশনা বসিয়ে দিলে সড়ক দুর্ঘটনা কমবে। অনেকের দাবি এ ভুল সাইন নির্দেশনাগুলোর কারনে বামে বা ডানে গাড়ি চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনা ঘটছে।ভুল সাইন বা নির্দেশনাগুলোর মাঝে কয়েকটি হচ্ছে নাপোড়া, বাঁশখালী ফায়ার সার্ভিস সংলগ্ন, দারোগা বাজার, অলিমিয়ান দোকান, পাইরাং দেলা মার্কেটের দক্ষিণে, পাইরাং হট্রলতলা, চেচুরিয়া বিল ও চেচুরিয়া সেতু এলাকায় বিশেষ করে ভুল সাইনগুলো বসে আছে।সড়ক ও জনপদ অধিদপ্তরের এ নির্দেশনা মেনে গাড়ি চালালে পড়তে হবে খাদে। এ ভুল নির্দেশনার কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা বলে আশঙ্কা করছে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে দ্রুত সঠিক নির্দেশনার সাইনবোর্ড টাঙানোর দাবি তাদের। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে অনেকেই পড়েছেন বিভ্রান্তিতে। অপরিচিত কোনো যানবাহন এ নির্দেশনা অনুযায়ী চললেই ঘটবে দুর্ঘটনা।বর্তমানে সড়কটি দিয়ে যেসব যানবাহন চলাচল করছে সব যানবাহন চালক আইন অমান্য করছে কারণ সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনীতে আছে সড়কের প্যত্যকটি নির্দেশনা মেনে চলতে হবে এবং কোন আইন অমান্য করলে সর্বোচ্চ ১মাসের জেল অথবা ১০হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখন আইন মানলে আপনাকে যেতে হবে খালে অথবা বিলে। এবার সিদ্ধান্ত আপনার সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাবেন নাকি ডানে বামে মোড় নিয়ে খালে বিলে পড়বেন? বিবেক আপনার এবং চলাচলকারী সাধারণ মানুষের।এ বিষয়ে উপজেলা এলজিডি কর্মকর্তা কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, বাঁশখালীর প্রধান সড়কটি সড়ক ও জনপদ এর আওতাধীন এ বিষয়ে আমি কিছু বলতে পারছিনা।এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এটি আমাদের আন্ডারে না এ বিষয়ে আমি কিছু জানিনা সড়ক বিভাগ দোহাজারী এর সাথে যোগাযোগ করেন।এ‏ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ দোহাজারীর উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃ দাঃ)  জামাল উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাকে জানানোর জন্য ধন্যবাদ এ সাইনগুলো সম্পর্কে আমি কিছু জানিনা এবং আমাকে জানিয়েছেন আমি অতিদ্রুত এগুলো সংশোধন এর ব্যাবস্হা গ্রহণ করব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,

You cannot copy content of this page