৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ঋণ খেলাপির অভিযোগে মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ ও তার ভাই’র বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট পদ্মা ব্যাংকে চিঠি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> খেলাপী ঋণ গ্রাহকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করার অভিযোগ উঠেছে পটুয়াখালী পৌরসভার নির্বাচনে রিটানিং কর্মকর্তা বিরুদ্ধে। এমনকি জামিনদারের প্রার্থীতাও বৈধ ঘোষনা করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। গত ১৫ ফেব্রæয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে খেলাপী ঋন উল্লেখ করে পটুয়াখালী পদ্মা ব্যাংক শাখা ব্যবস্থাপক একটি চিঠি দিলেও তা গোপন করে ঋণ গ্রহীতা ও জামিনদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এ ঘটনায় আজ ১৭ ফেব্রæয়ারী শনিবার নির্বাচনের দায়িত্বে থাকা আপীল কর্তৃপক্ষ ও পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর আপীল করেছেন নির্বাচনে প্রতিদ্ন্দ্বিতাকারী মেয়র পদ-প্রার্থী মোঃ শফিকুল ইসলাম।
পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখার অফিসার মেহেদী হোসাইন এবং সিনিয়র অফিসার ও শাখা অপারেশন ম্যানেজার শাহিনুর আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ০৯ মার্চ, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য মেয়র পদে নির্বাচনে পটুয়াখালী জেলায় যে সকল প্রার্থীগন অংশগ্রহন করতে যাচ্ছেন তাদের মধ্যে জনাব মহিউদ্দিন আহম্মেদ, (জাতীয় পরিচয়পত্র নম্বর-৬৮৬২২৭৮৯০৭/পিন- ১৯৭৬৭৮২৯৫০৫১১৯৬৭৩), পিতা: মোয়াজ্জেম হোসেন, মাতা- সাফিয়া বেগম, বর্তমান ঠিকানাঃ মুসলিম পাড়া, পটুয়াখালী সদর, পটুয়াখালী, একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদ, প্রোপাইটর মেসার্স আবুল কালাম আজাদ, আমাদের পদ্মা ব্যাংক পিএলসি (তৎকালীন দি ফার্মার্স ব্যাংক লিমিটেড), পটুয়াখালী শাখার একজন খেলাপী গ্রাহক। যিনি ২৮.১০.২০১৪ ইং তারিখ হতে পদ্মা ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা হতে সর্বমোট ২৪.৫০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন যা ১৬.১০.২০২২ ইং তারিখ মেয়াদোত্তীর্ণ হয়েছে। ঋণ’র হিসাবটি নিয়মিত না করায় বিগত ০১.০২.২০২৪ ইং হতে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত হয়ে যায় এবং উক্ত ঋণ হিসাবে জনাব মহিউদ্দিন আহম্মেদ একজন জামিনদার। তিনি ঋণ গ্রহণ এর সময় ব্যাংক বরাবর এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে, “আবুল কালাম আজাদ, প্রোপাইটর: মেসার্স আবুল কালাম আজাদ উক্ত ঋণ প্রদানে ব্যার্থ হলে আমি জামিনদার হিসাবে ঋণের সমুদয় টাকা প্রদান করব”। খেলাপি ঋণ আদায়ের গ্রাহক ও জামিনদারের কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ এবং জামিনদার মহিউদ্দিন আহম্মেদ প্রার্থী হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য আবেদন জানাচ্ছি। পটুয়াখালী জেলা প্রশাসকসহ ব্যাংকের ও নির্বাচন কমিশন’র উর্ধতন কর্তৃপক্ষকে অনুলিপি দেয়া হয়েছে। এ ঘটনায় প্রতিদন্দি মেয়র পদ-প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে তার আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহাবুদ্দিন’র মাধ্যমেএকটি আপীল মোকদ্দমা দাখিল করেছেন আজ ১৭ ফেব্রুয়ারী। এ বিষয়ে পদ্মা ব্যাংকের পটুয়াখালী শাখা ম্যানেজার মোঃ শামীম আহমেদ বলেন, এ বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। প্রয়োজন হলে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। পদ্মা ব্যাংক ঋন’র টাকা পাওয়ার কথা স্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, কিস্তি বাকি আছে কিন্তু তারা ঋন খেলাপী নয় । আর মহিউদ্দিন তো জামিনদার। পদ্মা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফয়সাল আমীন বলেন, আমরা চিঠি দিয়েছি সব ঠিকই আছে। উনি ওনার ঋনটা পরিশোধ করলেইতো শেষ হয়ে যাবে। জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, পদ্মা ব্যাংকের যে বাপ বাংলাদেশ ব্যাংক সেই রিপোর্ট দিয়েছে। একজন কাউন্সিলর প্রার্থী ছাড়া কেউই ঋণ খেলাপী না। মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ঋণ খোলাপী কি না? তা আমার জানা নাই। আমার যাছাই-বাছাই ছিল দুপুর ১২টা পর্যন্ত এই বাছাইয়ের পরে পদ্মা ব্যাংক থেকে চিঠি নিয়ে আসায় তা খুলেই দেখি নাই। কারন তার পর আমার কোন কিছু করার নাই। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম জানান, আমি ছুটিতে আছি। এবিষয়ে আমার ধারনা নাই। কালকে বলতে পারবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page