৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নিউ ইয়র্কে ইহুদি বিক্ষোভকারীরাই বন্ধ করল বাইডেনের রাস্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট কৌশলী ঈমা যুক্তরাষ্ট্র >>> নিউ ইয়র্কে ইহুদি বিক্ষোভকারীরাই বন্ধ করল বাইডেনের রাস্তা। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটিতে তিনটি যাত্রাবিরতির সময় পথরোধ করে বিক্ষোভ করছিল বলে পুলিশ জানিয়েছে। ইসরাইলবিরোধী বিক্ষোভের সময় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে বিপুলসংখ্যক ইহুদি অংশ নেয়।

নিউ ইয়র্ক পুলিশ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে যে ম্যানহাটনের ফিফথ অ্যাভেনিউয়ে বাধা সৃষ্টিকারী বিক্ষোভে অংশগ্রহণের জন্য ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়ার বদলে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি বেসরকারি বাসার সামনের রাস্তা অবরোধ করে কয়েকটি বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলের ’হামলায়’ বাইডেনের সমর্থন প্রদানের প্রতিবাদ করে। ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন জিওশ ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটি তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ’ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছে।

ওই পোস্টে বলা হয়, ‘আপার ইস্ট সাইডে একের পর এক প্রাইভেট ফান্ডরাইজারে সফর করার চেষ্টা করার সময় শত শত ইহুদি প্রেসিডেন্টের মটরবহর রুটে বাধা দেওয়ার জন্য গ্রেফতার হয়েছে।’ বিক্ষোভকারীদের জামায় লেখা ছিল ‘ইহুদিরা এখনই যুদ্ধবিরতি চায়!’

তবে বাইডেন তার তৃতীয় ধনী মেজবান মুরিন হোয়াইটের বাসায় অবতনের সময় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। উল্লেখ্য, এই হোয়াইটের স্বামী স্টিভেন রাটনার সাবেক মেয়র বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।

এক বিক্ষোভকারী মিডিয়াকে জানান, তিনি বিক্ষোভে যোগ দিতে তার চাকরি ফেলে এসেছেন। ২৯ বছর বয়স্ক ওই নারী বলেন, ‘আমরা এই যুদ্ধবাজকে আমাদের রাস্তায়, আমাদের নগরীতে চলাচল করতে দেখতে চাই না। আমরা চাই না, তিনি আমাদের নামে মৃত্যু আর ধ্বংস সৃষ্টি করুন।’ তিনি যে সুয়েটার পরে এসেছিলেন, তাতে লেখা ছিল ‘যুদ্ধবিরতি’।

তিনি বলেন, ‘তিনি [বাইডেন] যখন আমাদের নগরীতে থাকবেন, তখন আমাদের মধ্যে সংহতিনাশক ছাড়া আর কোনো অনুভূতি সৃষ্টি হবে না।’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখন তহবিল সংগ্রহে ব্যস্ত রয়েছেন বাইডেন। তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page