৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামে  ভুয়া ‘সাংবাদিক, ৫ মামলা কাঁধে নিয়েও চলছিল প্রতারণা অবশেষে ব্যারের জালে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>  চট্টগ্রাম সাতকানিয়ার মিজান কোথাও সরকারি কর্মকর্তা, কখনও সাংবাদিক হিসেবে পরিচয় দেন তিনি। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে  চাঁদাবাজিকরা হচ্ছে তার কাজ। তার ফেসবুক আইডিতে আজাদী টিভিসহ কয়েকটি দৈনিক পত্রিকায় যুক্ত আছেন বলে টাইমলাইনে উল্লেখ আছে। কাভার ফটোতে আছে বাংলাটিভির লোগো৷এর সবই ভুয়া মূলত তিনি একজন প্রতারক, এভাবেই ‘সাংবাদিক’ হিসেবে প্রতারণার জাল বুনে চলেছেন দীর্ঘদিন যাবৎ তিনি৷বেশ কয়েকবার গ্রেপ্তার হলেও তার চরিত্র বদলায়নি। এবার তিনি ধরা পড়েছেন র‌্যাবের হাতে।

তার নাম সৈয়দ মিজান উল্লাহ সমরকন্দী। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা৷

বিগত (২৪ জানুয়ারি) ২০২৪ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দীর্ঘদিন ধরে পলাতক মিজানকে নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এর আগেও নগরীর কর্ণেলহাট, হালিশহর, বন্দর ছাড়াও জেলার রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় কয়েকবার আটক হন প্রতারক মিজান উল্লাহ সমরকন্দী। কখনও ভুয়া ম্যাজিস্ট্রেট, আবার কখনও এনজিওর নির্বাহী পরিচালক হিসেবে পরিচয় দিতে তিনি। একেক সময় একেক পরিচয়ে প্রতারণার ফাঁদ পাতেন। পারভীন আক্তার নামের এক নারীর প্রধান সহযোগী হিসেবে মাইক্রোবাসে ঘুরে ঘুরে কথিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতেন। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা টাকা আদায় করতেন। প্রতিবারই ছাড়া পেয়ে ফের একই প্রতারণা করেন তিনি। পারভীন আক্তার ও মিজান উল্লাহ সমরকন্দী পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবেও পরিচয় দেন।

তার প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে শ্রমজীবী দরিদ্র মানুষ থেকে শুরু করে চাকরিপ্রত্যাশী বেকার যুবকও। ‘স্বীকৃতি’ নামে একটি এনজিওর নাম দিয়ে চাকরির বিজ্ঞপ্তি দেয় একটি আঞ্চলিক দৈনিকে। ২০১৮ সালে ওই এনজিওর নামে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন উপজেলায় অবস্থিত শাখা অফিসে নিয়োগ পাওয়া ২৬ জন কর্মকর্তার জামানতের ৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পারভীন আক্তার ও সহযোগী মিজান। প্রতারণার শিকার হওয়া কর্মকর্তারা স্বীকৃতি এনজিওর নির্বাহী পরিচালকের কাছে বার বার ধর্না দিয়েও কোন ফল পায়নি।
এছাড়া ২০১৮ সালের ৬ মে দুপুরে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজারে বিলাসবহুল ‘চ্যানেল আজাদী’ লেখা স্টিকার লাগানো প্রাইভেট কারে (চট্টমেট্রো-গ ১১-৬৩১৪) চড়ে নিজেদের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে আটক হন সৈয়দ মিজান উল্লাহ সমরকন্দি ও পারভীন আকতার। তারা রাণীরহাট বাজারের সাজ্জাদ বেকারিতে গিয়ে নিজেদের পরিবেশ আদালতের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টা চালান। অনেক দেনদরবারের পর ছয় হাজার টাকা জরিমানা আদায় করে সটকে পড়ার সময় সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের ধাওয়া করে এক কিলোমিটার দুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী রাস্তার মাথা থেকে গাড়িসহ আটক করেন।
জানা গেছে, ফেসবুকে ‘মিজান উল্লাহ সমরকন্দী’ নামে তার একটি আইডি আছে। সেখানে তার ব্যক্তিগত তথ্যের ঘরে দেওয়া আছে তিনি আজাদীটিভির চেয়ারম্যান, দৈনিক শাহ আমানত পত্রিকার বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের সম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ আছে তিনি সাতকানিয়া সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
মিজানের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ, সাতকানিয়া থানায় চাঁদাবাজি ও দস্যুতা মামলা রয়েছে পাঁচটি।
র‌্যাব-৭ জানায়, ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতেন তিনি। এছাড়া দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও তিনি। পরে তিনি পাহাড়তলী এলাকায় অবস্থান করছে জানতে পেরে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পাঁচটি মামলা হওয়ার পর নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সাতকানিয়া থানায় তাকে হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page