২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গায় ঠান্ডায় ফাটল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

অতিরিক্ত ঠান্ডায় চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে রেললাইনে ফাটল দেখায় ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি হয়েছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহী মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। জীবননগর আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক (টিআই) জসিম উদ্দিন জানান, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখে রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান স্থানীয় এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যদের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার একরামুল হকের নেতৃত্বে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহী মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন। চালক নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। এরপর খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইল ট্রেন দু’টিকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। উথলী স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটল হতে পারে। খবর পেয়ে দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page