২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা
আন্তর্জাতিক:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
     
             

যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল-হামাস যুদ্ধ ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল-হামাস যুদ্ধ ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হোক। এ যুদ্ধ আরো কয়েক মাস স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তাকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমন কথা বলার পর ওয়াশিংটন দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বলেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।খবর এএফপি’র।হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তেল আবিব সফরকালে ‘অদূর ভবিষ্যতে’ গাজার বিরুদ্ধে হামলার তীব্রতা হ্রাস করার পদক্ষেপ নিয়েও তিনি আলোচনা করেছিলেন। ৭ অক্টোবরে চালানো হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলে পাল্টা হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ দেখা দেয়।
কিরবি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমরা সবাই চাই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক।’তিনি আরো বলেন, হামাস পিছিয়ে গেলে এ যুদ্ধ ‘আজই সমাপ্ত হতে পারে। কিন্তু ‘এখন সেটির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করলেও মঙ্গলবার তিনি এ যুদ্ধের কঠোর সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে দেশটি বিশ্বব্যাপী তাদের সমর্থন হারানোর ঝুঁকি নিচ্ছে।
ইসরাইয়েল ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।হামাসের এমন হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।
সেখানে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৮,৭৮৭ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page