৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০০ ফিলিস্তিনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ৬৬তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববারও গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে একইসাথে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। এর মধ্যে গত ছয় সপ্তাহ ধরে হামাসকে নির্মূলের জন্য উত্তর গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এমন অভিযানে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে গাজার উত্তরাঞ্চলগাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা টেলিফোনে জানান, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাড়ে ৫০০ ফিলিস্তিনি।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনে নিগতের সংখ্যা বেড়ে ১৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এ সময়ে নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।এদিকে তুরস্কের গণমাধ্যম আনাদোলু জানায়, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে একটি শর্ত দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের এক মুখপাত্র বলেন, হামাস যদি আত্মসমর্পণ করে এবং সব বন্দিকে মুক্তি দেয় তবেই যুদ্ধ শেষ হতে পারে।ওফির গেন্ডেলম্যান নামের বেনিয়ামিন নেতানিয়াহুর এ মুখপাত্র বলেন, শুধু একটি শর্তে যুদ্ধ শেষ হতে পারে তা হচ্ছে- হামাস নেতাদের আত্মসমর্পণ এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি।তিনি আরও বলেন, আমাদের সৈন্যরা ইয়াহিয়া সিনওয়ার নামের হামাস নেতার বাসা ঘিরে ফেলেছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করাই আমাদের লক্ষ্য।গেন্ডেলম্যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনীয় গুতেরেসের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ করে দেন।এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হয়। এই প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য ভোট দেয়। তবে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত। স্থায়ী পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। তাদের কেউ কোনো প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে তা নিরাপত্তা পরিষদে আর পাস হয় না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page