২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

গাজা উপত্যকা (ফিলিস্তিনী অঞ্চল), ৩ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ইসরায়েল রোববার গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষিতে বেসামরিক নাগরিকদের বৃহত্তর সুরক্ষার এবং মেয়াদ ফুরিয়ে যাওয়া যুদ্ধবিরতি নবায়নের আন্তর্জাতিক আহ্বান জোরদার করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর শুক্রবার থেকে তারা এ পর্যন্ত গাজার চারশোরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এদিকে হামাস বলেছে, তারা তেলআবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক রকেট হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অধিক হারে ফিলিস্তিনী বেসামরিক নাগরিক হতাহতের তীব্র সমালোচনা করেছেন।তিনি দুবাইয়ে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, অনেক বেশি নিরীহ ফিলিস্তিনী নিহত হচ্ছে।তিনি আরো বলেছেন, সত্যি বলতে কি গাজা থেকে পাওয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগের যে মাত্রার ছবি ও ভিডিও আমরা পাচ্ছি তা খুবই ধ্বংসাত্মক।
জাতিসংঘের হিসেব মতে, গত আট সপ্তাহের যুদ্ধে গাজার ১৭ লাখ বাসিন্দার দুই তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
জাতিসংঘের সংস্থাসমূহ বলছে, গাজায় খাবার ও পানির সংকট চলছে। অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
এদিকে উভয়পক্ষে ঘোষিত মোট ছয়দিনের যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে উভয়কে এ জন্যে দায়ী করছে।ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ একটি স্থায়ী যুদ্ধবিরতির জোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি হামাসকে সম্পূর্নভাবে নির্মূল করতে চায় , তাহলে এ যুদ্ধ ১০ বছর স্থায়ী হবে।কিন্তু শনিবার তেলআবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলসহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।নতুন করে যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, স্থল যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া জয়ের অন্য কোন উপায় নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page