২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সেপটিক ট্যাংক থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ইসমাইল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফলে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আতিকুল ইসলাম (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল রাত নয়টার দিকে উপজেলার পাকডাল গ্রামের ফজলুর রহমান রাহিমীয়া নূরানী মাদরাসার টয়লেটের সেপটি ট্যাংকের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আতিকুল পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুরর্গাপাশা ইউনিয়নের সরোয়ার সরদারের ছেলে। পুলিশের ধারণা বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থী তাকে হত্যা করেছে। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজের পরে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। গতকাল তার সহপাঠী ইসমাইল হোসেনের আচরণবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই আতিকুলের মরদেহ উদ্ধার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে ইসমাইল বলাৎকারের পর তাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page