১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জেলা প্রশাসকের সঙ্গে সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে! কক্সবাজারে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

কুড়িগ্রামে হতদরিদ্রের মাত্র ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজির বাজার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৫ টাকায় এক ব্যাগ ভর্তি সবজির বাজারের চালু করেছেন ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় দেড় শতাধিক প্রান্তিক পরিবারের সদস্যরা দুইশত টাকার সবজির বাজার মাত্র৫ টাকার বিনিময়ে কিনতে পেয়ে খুশি ভোক্তারা।বুধবার ২৯ নভেম্বর দুপুর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক,ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের,ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মীগণসহ স্থানীয়রা।সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। প্যাকেজ হিসেবে একটি ডিম, এক কেজি করে ফুলকপি, সিম, লালশাক,বেগুন, মুলা, ধনিয়া পাতা, ইত্যাদি।

যা ৫ টাকার বিনিময়ে এই সবজি কিনে নেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী রহিমা বেগম বলেন,সারাদিন ভিক্ষা করে দু’শ টাকা জোটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।ভ্যান চালক মমিনুল বলেন,সারাদিনে যা আয় হয় তা দিয়ে নুন আনতে পানতা ফুরানোর মতো। যে জিনিস পত্রের দাম তাতে করে চাল কিনলে তরকারি কেনা দায়। সেখানে মাত্র ৫টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি তরকারির বাজার হবে কল্পনা মনে হচ্ছে।ফাইট আনটিল লাইট(ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এমন ব্যতিক্রমি উদ্যোগ নেয়া হয়েছে। এই বাজার থেকে ৫ টাকা দিয়ে একজন ডিমসহ ৫/৬ প্রকার সবজি ক্রয় করতে পারবেন। নির্দিষ্ট দিনে দেড় থেকে দু’শত মানুষ এখান থেকে সবজি কিনতে পেরেছেন। আজকে প্রথম বারের মতো এই বাজার শুরু করলাম। সামনে আমাদের
জেলার প্রতিটি উপজেলায় এই বাজার চালুর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জেলা প্রশাসকের সঙ্গে সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাক্ষাৎ
চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে! কক্সবাজারে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী
রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।

You cannot copy content of this page