১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে হতদরিদ্রের মাত্র ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজির বাজার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৫ টাকায় এক ব্যাগ ভর্তি সবজির বাজারের চালু করেছেন ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় দেড় শতাধিক প্রান্তিক পরিবারের সদস্যরা দুইশত টাকার সবজির বাজার মাত্র৫ টাকার বিনিময়ে কিনতে পেয়ে খুশি ভোক্তারা।বুধবার ২৯ নভেম্বর দুপুর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক,ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের,ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মীগণসহ স্থানীয়রা।সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। প্যাকেজ হিসেবে একটি ডিম, এক কেজি করে ফুলকপি, সিম, লালশাক,বেগুন, মুলা, ধনিয়া পাতা, ইত্যাদি।

যা ৫ টাকার বিনিময়ে এই সবজি কিনে নেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী রহিমা বেগম বলেন,সারাদিন ভিক্ষা করে দু’শ টাকা জোটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।ভ্যান চালক মমিনুল বলেন,সারাদিনে যা আয় হয় তা দিয়ে নুন আনতে পানতা ফুরানোর মতো। যে জিনিস পত্রের দাম তাতে করে চাল কিনলে তরকারি কেনা দায়। সেখানে মাত্র ৫টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি তরকারির বাজার হবে কল্পনা মনে হচ্ছে।ফাইট আনটিল লাইট(ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এমন ব্যতিক্রমি উদ্যোগ নেয়া হয়েছে। এই বাজার থেকে ৫ টাকা দিয়ে একজন ডিমসহ ৫/৬ প্রকার সবজি ক্রয় করতে পারবেন। নির্দিষ্ট দিনে দেড় থেকে দু’শত মানুষ এখান থেকে সবজি কিনতে পেরেছেন। আজকে প্রথম বারের মতো এই বাজার শুরু করলাম। সামনে আমাদের
জেলার প্রতিটি উপজেলায় এই বাজার চালুর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page