২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ডিবি অফিসে তানজিন তিশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন প্রতিবেদক >>>ডিবি কার্যালয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেম গুঞ্জন এবং আত্মহত্যাচেষ্টার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে উত্তাল শোবিজপাড়া। সেসব ঝামেলা নিয়ে এবার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে গেলেন ছোটপর্দার এ অভিনেত্রী।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন তানজিন তিশা। তবে তিনি কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সেখানে গেছেন, না কি অন্য কোনো দরকারে, সেসব কিছু আপাতত জানা যায়নি।

গত বুধবার মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

সেই বিষয়টি নিয়েই অভিনেত্রী মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। আইনি প্রভাব খাটানোর কথা বলে হুঁশিয়ারিও দেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।

এদিকে, ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যাচেষ্টা করেননি।

তিশা জানান, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি বমি করতে থাকেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

তবে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। সম্পর্কের কথা স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। রেখে দেন রহস্য। বলেন, ‘ফারহানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত। সেসব নিয়ে কোনো কথা বলব না।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page