২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সমুদ্রে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলার থেকে ৪জেলেকে জীবিত উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

বঙ্গোপসাগর উপকূলের কটকা এলাকা থেকে ইন্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলার থেকে ৪জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৩দিন ধরে সাগরে ভাসতে থাকার পর রবিবার সকালে তাদের উদ্ধার করা হয়।কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টের সদস্যরা রবিবার ভোর থেকে বঙ্গোপসাগরের কটকা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। অভিযানকারীরা এদিন বেলা ১১টার দিকে সমুদ্রে একটি ফিশিং ট্রলার ভাসতে দেখে সেটির কাছাকাছি গেলে ওই ট্রলারে থাকা জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। পরে ট্রলারটি হতে ৪জেলেকে জীবিত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদাণসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরে ইন্জিন বিকল ট্রলারটিসহ উদ্ধার হওয়া ওই জেলেদেরকে কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, গত ১৬নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যান বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এ জেলেরা। সাগরে যাওয়ার পর ট্রলারের ইন্জিন বিকল হয়ে তিনদিন ধরে সমুদ্রে ভাসতে ছিলেন এ জেলেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page