৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর আমাদের প্রাণের দাবি — শাহজাহান চৌধুরী 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,“চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনেds রূপান্তর করা এখন কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবি পূরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”তিনি বলেন, “যদি আমরা নিজেদের মধ্যে দলাদলি ও বিভাজন সৃষ্টি করি, তাহলে এ দাবি বাস্তবায়ন বিলম্বিত হবে। তাই এখন সময় ঐক্যের, সময় একসাথে এগিয়ে যাওয়ার।”শাহজাহান চৌধুরী আরও বলেন, “আমি ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তারা আমাদের এই মহাসড়ককে সিক্স লেনে উন্নীত করার ব্যাপারে আন্তরিক আশ্বাস দিয়েছেন। আশা করছি, সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই জনদাবি বাস্তবে রূপ পাবে।”গতকাল (বুধবার) বিকেলে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক থেকে ছয় লেনে রূপান্তরের দাবিতে  আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক মোঃ হাসান, কাজী মাওলানা নুরুল আলম, রফিক দিদারসহ স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের কোটি মানুষের প্রাণের দাবি এই মহাসড়ককে সিক্স লেনে রূপান্তর করা। এটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page