১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>>রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরের শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তাঁরা একই মোটরসাইকেলে ছিলেন।শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, দ্রুতগতির বাসটি ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই বাসের নিচে চাপা পড়ে মারা যান। পরে পুলিশ বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে।ওসি আরও বলেন, “নিহতদের একজনের আত্মীয় ওই বাস কোম্পানির কাউন্টারে চাকরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।”পরিবারের অভিযোগ না থাকায় সড়ক পরিবহন আইনে কোনো মামলা হয়নি, তবে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে জানান ওসি মাছুমা মুস্তারী।দুর্ঘটনাটি ঘটে জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিনেই, যার প্রতিপাদ্য ছিল ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’ এ দিনেই বেপরোয়া গতির বাসচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী, যা আবারও সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাবকে সামনে নিয়ে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page