২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২। আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আলজাজিরার খবরে এসব জানানো হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।

মানবিক সহায়তার অভাব ও সহিংস পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। চুক্তির আওতায় গাজায় জরুরি খাদ্য ও জ্বালানি প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন ছিলেন দেইর আল-বালাহ এলাকায় একটি খাদ্য সরবরাহের জন্য লাইনে অপেক্ষা করা নারী ও শিশু। তাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী ছিলেন। এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সহায়তা চাইতে এসে যারা প্রাণ হারিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ অমানবিক। গাজায় শিশুরা প্রতিদিন নৃশংস বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সহায়তার অনুপস্থিতিতে তারা অনাহারে ভুগছে, বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি।’

তিনি ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান এবং এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এদিকে হামাস এই হামলাকে ‘গাজায় চলমান গণহত্যা অভিযানের অংশ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলছে, ইসরায়েল এখন স্কুল, সড়ক, আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ও পরিকল্পিত হামলা চালাচ্ছে, যা জাতিগত নির্মূলের শামিল।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার পর গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত
পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত
গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা

You cannot copy content of this page