৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “গণমানুষের কল্যাণের জন্যই আমরা রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়। রাজনীতি আমাদের কাছে ইবাদতের অংশ, আত্মত্যাগ ও সেবার নাম।”

তিনি বলেন, “আমি ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের খেদমতের সুযোগ পেয়েছি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবই ছিল আমার একমাত্র লক্ষ্য।”

আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আমাদের আমীরে জামায়াত ঘোষণা দিয়েছেন— যদি জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, তবে দলের কোনো সংসদ সদস্য সরকারি ফ্ল্যাট বা প্লট গ্রহণ করবেন না। আমরা ইনশাআল্লাহ সেই ঘোষণা বাস্তবায়ন করবো। ক্ষমতা উপভোগের জন্য নয়, বরং ন্যায়, কল্যাণ ও আমানতের দায়িত্ব পালনের জন্য।”

তিনি আরো বলেন, “দেশে আজ নৈতিকতার চরম অবক্ষয়, দুর্নীতি ও দুঃশাসনের কারণে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত। ইসলামী নেতৃত্বই পারে এই দেশকে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজের পথে ফিরিয়ে নিতে।”

তিনি শনিবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “কেন্দ্র প্রতিনিধি ও সুধী সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নোমান।

পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আ. ক. ম. হামিদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন—
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সফিউল আলম, মাওলানা মনির আহমদ, জিয়াউল হক, নুরুল ইসলাম সিকদার, মাস্টার সিরাজুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ সালেহ, ইউপি সদস্য আমানুল্লাহ আমান, কাজী জসিম উদ্দিন ও জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন কেন্দ্র প্রতিনিধি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page