২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

এবি পার্টি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর এবি পার্টি’র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই ঘোষনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অনুষ্ঠান শেষে এবি পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক অফিসিয়াল সার্কুলারে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ ছিদ্দিকুর রহমানকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘জনসংযোগ ও ব্র্যান্ডিং সমন্বয় কমিটি’র সমন্বয়ক’ হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম বিভাগের সক্রিয় তরুণ সংগঠক ছিদ্দিকুর রহমান প্রতিষ্ঠাকাল থেকে এবি পার্টির সাংগঠনিক কার্যক্রমে নিবেদিত। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে তরুণ সমাজের কাছে বিশেষভাবে পরিচিত। কর্ণফুলী নদী কেন্দ্রিক তেরটি সিস্টার সিটির সমন্বয়ে ‘সিটি গভর্নমেন্ট’ গঠনের প্রস্তাবসহ চট্টগ্রামের উন্নয়নে তাঁর পাঁচ দফা প্রস্তাবনা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এছাড়াও ছিদ্দিকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী (৩৭তম ব্যাচ)। তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই ২০০৭ সালে দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকারে প্রতিষ্ঠা করেন উইশ-ওয়ার্ল্ড ইন্টেগ্রিটি ফর সার্ভিং হিউম্যানিটি, যার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ ও মানবিক মর্যাদা পুনঃস্থাপন।

তিনি উদ্ভাবন করেন “মাইক্রো সাপোর্ট” মডেল, যা ক্ষুদ্র অথচ তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। পরবর্তীতে এই দর্শনের ভিত্তিতে তিনি প্রতিষ্ঠা করেন সিসিজেডএম–সেন্টার ফর করপোরেট জাকাত ম্যানেজমেন্ট, উইশ ব্যাংক এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলোর স্কুল।

সিদ্দিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামকে উন্নত, প্রযুক্তি ও সেবা নির্ভর আধুনিক নগর গঠনের প্রত্যয়ে তিনি প্রতিষ্ঠা করেন “চট্টগ্রাম ২.০” যা ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সিদ্দিকুর রহমান বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণে কাজ করা। আমি আমার সারা জীবন জনকল্যাণে ব্যায় করেছি এবং উৎকৃষ্ট রাজনীতির বাহক এবি পার্টির সাথে যুক্ত হয়েছি৷ এবি পার্টিকে আমি অন্তরে ধারণ করি এবং এবি পার্টির আদর্শকে বুকে লালন করি। অতএব দলের হাই কমান্ড যখন যে দায়িত্ব দিবেন তা সর্বোচ্চ পালন করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page