২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি,,

মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ এর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ উপলক্ষে তিনি ১৬ নভেম্বর রাতে মালদ্বীপের রাজধানী মালে এসে পৌঁছান। এয়ারপোর্টে মালদ্বীপের নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী, চীফ অব প্রটোকল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগন ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মাননীয় মন্ত্রীকে অভ্যর্থনা জানান।১৭ নভেম্বর বিকালে মালের রিপাবলিক স্কয়ারে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর শপথ অনুষ্ঠানে মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অংশগ্রহণ করেন। উক্ত শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলস এর ভাইস প্রেসিডেন্ট, চীন এর বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই এর মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে মালদ্বীপের রাষ্ট্রপতি প্রদত্ত নৈশ ভোজে মাননীয় মন্ত্রী অংশগ্রহণ করেন।বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা এবং নিবিড় সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। বর্তমানে উভয় দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। উভয় দেশ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণ করার লক্ষে একযোগে কাজ করে চলেছে। মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট এর শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page