১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রামু দক্ষিণ ফতেখাঁরকুল জুলেখা ছিদ্দিক বালিকা হিফ্জখানায় হিফ্জ সমাপনী সম্মাননা ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোস্তফা জামান চৌধুরী, স্টাফ রির্পোটার।

রামুতে জুলেখা ছিদ্দিক বালিকা হিফ্জখানায় হিফ্জ সমাপনী সম্মাননা ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ হিফ্জখানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক সাহেব।বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও হিফ্জখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল মান্নানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গণি মজিদী, মাওলানা আবুল হোছাইন, হাফেজ আব্দুল হান্নান, হাফেজ মোঃ ইয়াকুব, হাফেজ আবুল মঞ্জুর, মাওলানা আব্দুল খালেক,মাওলানা দিদারুল আলম, তৌহিদুল হাকিম জুয়েল, নাঈমউদ্দিন মাহমুদ,হাফেজ আতিকুর রহমান রাসেল,মোঃ জুবাইর, ফরিদুল সহ প্রমুখ ব্যক্তিগণ।অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীকে ১ম পারার শুরু হতে হিফজের সবক প্রদান করেন মাওলানা ক্বারী নুরুল আমিন (সৌদি প্রবাসী ইমাম), ৩০ পারার শুরু হতে সবক প্রদান করেন মাওলানা ক্বারী আশরাফুল মতিন মোঃ আছেম।শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আব্দুল মান্নান বলেন, মনোরম পরিবেশে ২০২১ সালে প্রতিষ্ঠিত রামু দক্ষিণ ফতেখাঁরকুল জুলেখা ছিদ্দিক বালিকা হিফজখানা।কোরআন শিক্ষার এই প্রতিষ্ঠানটি পবিত্র কোরআনের আলো ছড়াচ্ছে কক্সবাজার জেলাজুড়ে।পড়ালেখার মান ধরে রেখে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। সচেতন অভিভাবকদের মনে জায়গা করে নিচ্ছে প্রতিষ্ঠানটি।পাঠদান ও করা হচ্ছে মহিলা শিক্ষক দ্বারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠান এতদাঞ্চলের প্রথম মহিলা হিফ্জখানা। ২০২১ সালে তরুণ উদ্যোক্তা ও আলেমেদ্বীন মাওলানা আব্দুল মান্নানের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যাত্রা শুরুর করার পর থেকেই এলাকার কন্যা শিশুদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে এগিয়ে যাচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ আজ প্রকাশ পাচ্ছে। অল্প দিনের মধ্যে শিশুরা কোরআনের হিফ্জ সম্পন্ন করার মাধ্যমে এই প্রতিষ্ঠান নারী শিক্ষায় অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যা পরিচালকের সুদক্ষ পরিচালনা ও সুনিপুণ পরিকল্পনার প্রমাণ।অনুষ্ঠানে হিফ্জ সম্পন্ন কারী হাফেজা কাশেফা বিনতে আব্দুল্লাহ ও হাফেজা আফসানা জাহান তানিশাকে সম্মননা ক্রেষ্ট ও হিজাব প্রদান এবং শেষ সবক তিলওয়াতকারী তাজকিয়া ও তামান্নাকে হিজাব প্রদান করা হয়।সর্বশেষ হাফেজ মাওলানা আব্দুল জলিলের দু’আ ও মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে মেহমানরা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।এবং সামনের দিনগুলোতেও বরাবরের মতো পাশে থাকার আশ্বাস দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page