৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

জলবায়ু সুবিচার ও ন্যায্যতার দাবিতে কুয়াকাটায় তরুণদের অবস্থান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাই এক্সপো সিটি অনুষ্ঠিত হবে কনফারেন্স অব পার্টি (কপ) বা জলবায়ু সম্মেলনের ২৮ তম অধিবেশন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সৈকতের বীচে এ সম্মেলনকে ঘিরে বিভিন্ন দাবীতে কুয়াকাটায় মানববন্ধন, অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালন করে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ রাজু আহম্মেদ, জলবায়ু এ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম, কনক আক্তারসহ অন্যান্যরা।উপকূলীয় বিপন্ন জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করণে, প্যারিস চুক্তির বাস্তবায়ন, জলবায়ু সু-বিচার প্রতিষ্ঠা, গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান এবং ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিবছর ২৩০ বিলিয়ন মার্কিন ডলার শর্তহীন অর্থ সহায়তার দাবী জানান বক্তারা।এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশ গুলোর টেকসই সুরক্ষা ও নায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা সহ বিশ্বের উন্নত দেশগুলোর বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করে বিভিন্ন রাষ্ট্র প্রধানরা। কিন্তু সম্মেলনে বড় ধরনের কোন কার্যকরীতা আজ পর্যন্ত দৃশ্যমান হয়নি বলেও জানান বক্তারা। কপ সম্মেলনে এবারও যদি বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশ গুলোর ঝুঁকি মোকাবেলায় শর্তহীন প্রয়োজনীয় তহবিল গঠনে বিশ্ব নেতৃত্ব ঐক্যমত পোষণ করে, তাহলে এই সম্মেলন বৈশ্বিক চা চক্র ছাড়া, আর কিছু নয় বলেও মন্তব্য করা হয়।এ সময় জলবায়ু এ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম বলেন, যুদ্ধ দাঙ্গায় ও পারমানবিক খাতে যত অর্থ বরাদ্দ করা হয়, তার ১ শতাংশ জলবায়ু খাতে বরাদ্দ রাখলে, ক্ষতিগ্রস্ত দেশ গুলো নিজেদের খাপ খাইয়িয়ে নিতে সক্ষমতা অর্জন করতে পারত। যুদ্ধের অর্থ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ গুলোর জন্য অনুদান দিলে, স্বংক্রিয় ভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page