২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কবিতা ভালোবাসি তোমাকে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ সালমা বেগম >>>
শুধু তোমাকে ভালোবেসে….
কতো রাত কেটেছে একা, অশ্রু ঝরেছে চোখে।
কতোটা কষ্ট পেয়েছি এই নিষ্ঠুর ধরনীর বুকে।
কতো রাত জেগে জেগে খুঁজেছি তোমায়, জোৎস্না ভরা রাতে।
খুঁজেছি কতো স্বপ্নের রাজ্যে
গভীর কল্পনাতে।
পাইনি কোথাও খুঁজে।
কষ্ট গুলো রেখিছি জমা অন্তর আত্মার ভাঁজে।
খুঁজেছি তোমায় শ্রাবণের ধারায়!!
গোধূলি সন্ধ্যা বেলায়।
মেঘেরা উড়ে নীল আকাশে ,
রয়েছো তুমি মেঘের ভেলায় বসে।
কালো মেঘ হঠাৎ যখন!! আকাশ দিলো জুড়ে,
জমানো ব্যাথা কান্না হয়ে বৃষ্টি রুপে ঝরে।
যে আকাশে তুমি চাঁদ হয়ে আলো দিলে ছড়িয়ে ,
তারা হয়ে সে আকাশটা
রেখেছিলাম জড়িয়ে।
অপলকে হারিয়ে যেতাম লক্ষ তারার মাঝে,
নেওনি কভু সেখান থেকে কখনো আমায় খুঁজে।
হাতছানিতে ডাকতো আমায় মেঘের জলরাশি…
বলতাম ওদের খুঁজি তোমায়,
তোমাকেই ভালোবাসি…
কতো রাত অপেক্ষায় কেটেছে, খাবার তুলিনি মুখে ,,
ছটফট করে বিছানায় রয়েছি কষ্ট নিয়ে বুকে,,,
ভোর হয়েছে,সূর্য উঠেছে, আধার গেছে কেটে,
কতো বকুনি বাবা-মায়ের!!
খেয়েছি অকপটে।
শুধু তোমাকে ভালোবেসে।
ক্ষত এ হৃদয়, আমৃত্যু গিয়েছে ফেসে।
এক বুক যন্ত্রণা নিয়ে যখন অসহায়ের মতো আনমনে
তাকিয়ে দেখি,
নির্লজ্জ, বেহায়া, অপায়া লোক মুখে আরো কতো কি শুনতে থাকি ।
উড়িয়ে দিতাম হেসে হেসে,
শুধু তোমাকে ভালোবেসে।
কোথাও বের হলে….
কৈফিয়ত আর কৈফিয়ত,
তোমাকে ভালোবাসি বলে।
কোথায় যাই, কেন যাই, কার সাথে যাই, কখন আসবো ফিরে,
প্রশ্নের পর প্রশ্নে রাখতো সবাই ঘিরে !!
সব উড়িয়ে দিতাম হাসির ছলে,
শুধু তোমাকে ভালোবাসি বলে।
মনের পঞ্জিকায় রক্ত দিয়ে লিখে রেখেছি শুধু:ই তোমার নাম তোমার স্মৃতি,
তোমাকে নিয়ে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি অনুভূতি।
সময়ের বিবর্তনে উল্টে গেছো তুমি।
যেদিকে তাকাই দেখিতে পাই শুধু’ই তুমি!! তুমি !!
প্রতিটি ক্ষণে তোমার স্মৃতি জপে যাই দেহ মনে,
তোমাকেই দেখি চারিদিকে দু’নয়নে আনমনে।
ভালোবাসি শুধুই তোমায় রয়েছো অন্তর জুড়ে !
আসবে না জানি কখনো তুমি
হৃদয় আঙিনায় ফিরে 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page