৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ডেঙ্গুতে মৃত্যু এ বছর ৭শ’ ছাড়িয়েছে, গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৫ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৭শ’ ছাড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ১৫ জন । এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এদের মধ্যে ঢাকা সিটিতে ৫০৮ জন এবং ঢাকার বাইরে ১৯৮ জন।আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪ জন।আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৫ জন রোগী।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ হাজার ১৪ এবং ঢাকার বাইরে ৭৭ হাজার ৫৭৩ জন।এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৭১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১২৫ জন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page