২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে ৩৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু-বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বসতভিটা হইতে ভারতীয় চোরাই পথে আসা মজুদকৃত ৩৫ বস্তা চিনি আটক করেছে পুলিশ।পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা মোতাবেক ৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।এসময় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের কাওসার আহমেদের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তা চিনি আটক করা হয়। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে চোরাকারবারে জড়ীত আসামি কাওসার আহমেদ পালিয়ে যায়।পলাতক আসামি কাওসার আহমেদ (২১) অত্র ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে ভারত হতে চোরাইপথে আনা চিনিগুলো অন্যত্র পাচারের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ করে রেখেছিলো।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তাজুল ইসলাম পিপিএম বসতভিটা হইতে ৩৫ বস্তা চিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উক্তো ঘটনায় কাওসার আহমেদ (২১) কে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। তিনি আরো জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page