২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে সিসা দূষণ প্রতিরোধে অবহিত করণ কর্মশালা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

শিশুদের জন্য সুস্থ জীবন সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার” স্লোগানের স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সিসা দূষণ প্রতিরোধে পটুয়াখালীতে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ আগস্ট) সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিন ব্যাপী সিসা দূষণ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, ইউনিসেফ বরিশালের ফিল্ড অফিসের সামাজিক ও আচরণ পরিবর্তন কর্মকর্তা ফরিদ আলম, পটুয়াখালী প্রকল্প প্রতিনিধি রিপন কুমার প্রমুখ।আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গবেষণার তথ্য মতে পটুয়াখালীর শিশুদের দেহে ক্ষতিকর সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারি পুর্নব্যবহার দোকানের কর্মরত ও এর আশপাশ হতে স্থানীয় শিশুদের রক্তের নমুনা এবং আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোরালিয়া এলাকার মোট ২৪৮টি পরিবার থেকে ২৪৮জন শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়েছে।এ গবেষণায় ৪৬ শতাংশ শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিত পাওয়া গেছে।বাংলাদেশে মানবদেহে সীসা দূষণ দিন দিন বাড়ছে। সীসা দূষণের উৎস যেমন- হলুদ, রং, পেট্রল, সীসা-অ্যাসিড ব্যাটারি ইত্যাদি ওপর নিয়ন্ত্রণ করে সিসা দূষণ প্রতিরোধ করা যায়।এছাড়াও পৃথক গবেষণার মাধ্যমে সীসা দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়েছে। কর্মশালায় সিসা দূষণ প্রতিরোধে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীরা নিজস্ব কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page