৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

পটুয়াখালী ৩৭৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে ৩৭৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ ধাপে ২য় পর্যায়ে ঘর প্রদান করা হবে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম। তিনি জানান, এ পর্যায়ে বাউফল উপজেলায় ২১৭টি, কলাপাড়া উপজেলায় ১২৯টি এবং গলাচিপা উপজেলায় ২৭টি ঘর প্রদান করা হবে। ইতিমধ্যে জেলার দশমিনা, দুমকি, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী ও পটুয়াখালী সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আগামী ৯ আগষ্ট গলাচিপা ও কলাপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন। যেহেতু পটুয়াখালী একটি দুর্যোগপূর্ণ এলাকা তাই প্রাকৃতিক দুর্যোগের কারনে নতুন করে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন হলে তাদের পুনর্বাসিত করা হবে। জেলায় এ পর্যন্ত ৭৮৩৫ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ওবায়দুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page