৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে আন্ধারমানিক নদীর তীরে হ্যালির্পোট পয়েন্টে। ২০১৮ সালের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়। এ অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ীভাবে চালক নিয়োগ করা হয়নি। এসব কারণে বেশির ভাগ ক্ষেএে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষই এ নৌযান পরিচালনায় আগ্রহী নয়। সাধারণ মানুষও তাই কাঙ্খিত সেবা পাচ্ছে না। কিন্তু সেটিতে একজন রোগীও বহন করা হয়নি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঝুঁকি নিয়ে নৌকায়, লঞ্চ , ট্রলার, ভ্যানে করে হাসপাতালে যেতে কষ্ট হয় রোগীদের। রাঙ্গাবালী সাগর ও নদীবেষ্টিত এলাকা পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এ উপজেলায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। জেলা শহরে যেতেই ৭০ কিলেমিটার নদী পাড়ি দিতে হয়। উপজেলায় উন্নত সেবা ব্যবস্থাসহ গর্ববর্তী মহিলাদের সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারদেন এই নৌ-অ্যাম্বুলেন্স। সূত্রমতে জানা যায়, উদ্বোধনের এক বছরের মধ্যে তলায় ফুটো হয়ে অচল হয়ে পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি। এটি এখন উপজেলার আন্ধারমানিক নদের পানিতে তলিয়ে আছে। তবে ভাটার সময় কিছুটা জেগে ওঠে। ব্যবহার না হওয়ায় খুলে রাখা হয়েছে এর ইঞ্জিন। এখন নৌ-অ্যাম্বুলেন্সের বেশির ভাগই এখন পরিত্যক্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। তবে এগুলো চালাতে কোনো নীতিমালা করা হয়নি, তৈরি করা হয়নি চালকের পদও। এতে এসব নৌ-অ্যাম্বুলেন্সও রোগী পরিবহনে কোনো ভূমিকা রাখেনি। দুর্গম ও চরাঞ্চলের মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষন নেই।
নৌ-অ্যাম্বুলেন্সগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নৌপথে রোগী পরিবহনের এসব যানের সেবা কেউ পায়নি। যথাযথ পরিকল্পনা ছাড়া এ প্রকল্প হাতে নেওয়ায় কেবল অর্থের অপচয় হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। নৌ-অ্যাম্বুলেন্সটি দেয়ার সহযোগিতা করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপতরের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। উদ্দেশ্য ছিল উপজেলার ১২টি ইউনিয়ন ও রাঙ্গাবালী পাঁচটি মোট ১৭টি ইউনিয়নের রোগীদের পরিবহনে এটি ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবহার না হওয়ায় এরই মধ্যে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন অকেজো হয়ে গেছে। এর অবকাঠামোগত অবস্থাও জরাজীর্ণ। বিকল হওয়ার পর আর ঠিক করা হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্স সেটিও কোনো কাজে আসেনি। দীর্ঘদিন অব্যবহৃত থাকতে থাকতে নষ্ট হয়ে পড়ে আছে। কৃষক রমিজ প্যাদা বলেন, উপজেলার অধিকাংশ এলাকার মানুষ জানেনই না তাঁদের এলাকার রোগী পরিবহনের জন্য হাসপাতালে একটি নৌ-অ্যাম্বুলেন্স আছে। কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, শুরু থেকেই এ অ্যাম্বুলেন্স নিয়ে স্থানীয় মানুষ জনের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি। এ কারণে এটিকে ফেরত নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার চিঠি লিখেছি।’ এটি গ্রহন যোগ্য নয়। এর চেয়ে দ্রুত গতিতে গাড়ী পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যায়। এ উপজেলার সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভাল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page